পবিত্র শবে কদর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁওতে। মহিমান্বিত বিশেষ রজনী লাইলাতুল কদরের রাতকে ঘিরে উপজেলার প্রতিটি মসজিদে মুসল্লীদের ভীড় লক্ষনীয়। আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশায় রাতভর ইবাদত বন্দেগীতে মসজিদে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঈদগাঁওর পাঁচটি ইউনিয়নে বিভিন্ন মসজিদে এ চিত্র চোখে পড়ে। কেউ কেউ দল বেঁধে,কেউবা একা একা আর কেউ সন্তানের হাত ধরে মসজিদেই যাচ্ছেন।
এশাও তারাবিহ নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ, কেজি স্কুল জামে মসজিদ, মাইজ পাড়া আজিজিয়া মাদ্রাসা মসজিদ,জলিলিয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইমামরা। মন যোগ সহকারে কথাগুলে শ্রবণ করেন মসজিদে অবস্থানরত মুসল্লীরা।
গভীর রাত অবধি নামাজ,জিকির, কোরআন তেলোয়াত মশগুল মুসল্লীরা। মোনাজাতে অঝর নয়নে কান্নাকাটিও করেন তারা। এছাড়া শ্রেষ্ঠ রজনীতে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাই আর একই সঙ্গে আল্লাহর কাছে রহমত, বরকত চাইলেন। নামাজ শেষে হারানো পিতামাতাসহ আত্বীয়-স্বজনদের কবর জেয়ারত করে অনেকে
ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র খতমে তারাবি শেষও শবে কদরের রাত হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মুসল্লীদের ভিড় অনেক বেশি।
মসজিদে আসা মুসল্লীরা জানান, নাজাতের আশায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি। তারাবি শেষে বিশেষ দোয়া, মোনাজাতে অংশ নিয়ে বাড়ীমুখী হলাম। কেউবা গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগীতে রাতপার করে দিয়েছে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
