নার্সারী ব্যবসায় ভাগ্যে পরিবর্তন ঈদগাঁওয়ের মোজাম্মেল নামের এক ব্যবসায়ীর। বিভিন্ন ফলজ, বনজ ও ফুল গাছের চারার নার্সারি করে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এখন তিনি স্বাবলম্বী হয়ে সফলতার মুখ দেখছেন।
বৃক্ষপ্রমী এ ব্যাক্তি নার্সারীতে নিজে আর্থিকভাবে লাভের পাশাপাশি এখন একটি থেকে দুটি নার্সারীর মালিক। স্বপ্ন যেন তার বাস্তবে রুপ নিয়েছে। তিনি সকাল থেকে বিকেল পযন্ত চারা বিক্রির পাশাপাশি নিজেই তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। শুধু বৃক্ষকে ভালবেসে বলে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে বা মহাসড়কের পাশে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ফলজ, বনজ, ফুল গাছের নার্সারি। কিন্তু অল্প পুঁজিতে কম সময়ে ভাড়া নেয়া ভূমিতে বিগত ৩/৪ বছর ধরে নার্সারি করে সফল হয়েছেন ঈদগাঁওর মোজাম্মেল হক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসার পাশ্ববর্তী সড়কের দুপাশে দুইটি বৃহৎ নার্সারীতে হরেক রকম প্রজাতির গাছের চারায় ভরপুর।

প্রকারভেদে এই নার্সারীতে মাসে অসংখ্য টাকার চারা বিক্রি হয় বলে জানান মালিক। চারা উৎপাদিত হওয়ায় এলাকার লোকজন চারা রোপণে উৎসাহিত হচ্ছে। তিনি আরো জানান, তাঁর এ নার্সারীর চারা জেলার বিভিন্ন পাড়া-মহল্লা বিক্রি করা হয়। এমনকি মেলাতেও স্থান পায় চারা। নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন ও বিতরনের জন্য চারায় দামও কম নেন তিনি।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
