ঈদগাঁওয়ের ঈদ বাজার চাঙা, কেনাকাটার জোয়ার

আর কটা দিন অপেক্ষা পবিত্র ঈদুল ফিতর। এরই মাঝে চাঙা হয়ে উঠছে ঈদগাঁওয়ের ঈদ বাজার। নারী-পুরুষের কেনাকাটার জোয়ার চলছে। শপিংমল,ছোট-বড় মার্কেটে মানুষের ভিড়। বিপণী বিতান ছাড়া ফুটপাত দোকান গুলোতেও কেনাকাটার চলে বেশ পুরোদমে। দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজারে রমজানের মধ্যভাগ থেকে শুরু হয় ঈদের কেনাকাটা।

নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট,হাজী মার্কেট বেদার মার্কেট,মাতবর সুপার মার্কেট, নুর-এ সখিনা মার্কেট,মসজিদ মার্কেট ও বাজারের আলোচিত পশ্চিমগলি খ্যাত সব কাপড়ের দোকানসহ ডিসি সড়কের পাশঘেষে ও নানা পয়েন্টে অবস্থানরত ফুটপাত দোকানে এখন সব বয়সী ক্রেতা সাধারণের দখলে বন্দি। জমেছে ৯টি মার্কেটের ঈদ বাজার। সবার দৃষ্টি পছন্দ,প্রিয় জিনিসের দিকে। কেউবা ঘুরে ঘুরে মানসম্মত জিনিস দেখছেন,আর কেউ কেউ পোষাক কিনছেন। ছোট ছোট বাচ্চাদের রকমারি পোশাকের যেন সমাহার প্রায় সব দোকানে।

তবে ব্যবসায়ীরা জানান, রমজানের মধ্যভাগ থেকে ক্রেতারা বাজারমুখী। ঈদবাজার ক্রেতাদের চাহিদায় প্যান্ট,পাঞ্জাবি, টি-শার্ট, শর্ট-শার্টসহ সব আধুনিক পোশাক। নারীরা যুগের সাথে তাল মিলিয়ে কাপড় নিয়ে ব্যস্ত। শাড়ি দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বৃদ্ধি। পোষাক অনুযায়ী দাম নিচ্ছে বিক্রেতা। পোশাক কিনতে কজন ক্রেতা জানান, এবার মার্কেটগুলোতে কদর বেড়ে দেশী বিদেশী কাপড়ের। তবে দাম চড়া রয়েছে। ফ্যাশনের ক্ষেত্রে কিছুটা নতুনত্বও এসেছে।

তবে বিপনী বিতানের পাশাপাশি ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে মিলছে মানানসই কাপড় চোপড়। ক্রেতাদের সরব উপস্থিতি, কেনা কাটায় সরগরম হয়ে উঠে। ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের কেনাকাটা সারতে ভিড় করছেন দোকানগুলোতে। সেই সঙ্গে সাধ ও সাধ্যের হিসাব কষছেন। বিশেষ করে দুপুর বেলা এবং ইফতারের পরবর্তী ফুটপাতসহ মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মার্কেট,শপিংমলগুলোকে বাহারি সাজে সাজান ব্যবসায়ীরা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর