ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহসিন সিদ্দিকী

ঈদগাও উপজেলার ঐতিহ্যবাহী ও একমাত্র নারী শিক্ষা প্রতিষ্টান “ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়” পরিচালনা কমিটির ( এডহক) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মহসিন সিদ্দিকী।

প্রথমে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় কতৃক মনোনীত হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম তাকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করেন।

তিনি অবিভক্ত বৃহত্তর ঈদগাও এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী বেদার মিয়ার সুযোগ্য সন্তান। বিদ্যালয়টি এ পরিবারের প্রতিষ্টিত। নব নির্বাচিত সভাপতি ইসলামাবাদ সিকদার পাড়ার কৃতি সন্তান। তিনি একজন দানশীল ব্যক্তিক্ত এবং সাদা মনের মানুষ। কোন প্রকার বিতর্কের উর্ধে থেকে তিনি জনকল্যানে কাজ করে এসেছেন।

জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি মহসিন সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর