২১ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় ঢাকাস্থ পল্টনে এক মিলনায়তনে কল্যাণ সাংস্কৃতিক সংসদ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রোগ্রামে উদ্ভোধনী বক্তব্য রাখেন কল্যাণ সাংস্কৃতিক সংসদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
ঢাকা অঞ্চলের প্রতিনিধিগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রোগাম কে প্রান চঞ্চল করে তোলে। আ ন ম শামসুল ইসলাম বলেন আজকের এই প্রতিনিধি সভা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে গতি বৃদ্ধি করবে। পুরোপুরি বিপ্লবের স্বাদ পেতে হলে আমাদেরকে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে, আশা করি কল্যাণ সাংস্কৃতিক সংসদ সেটা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ এর ভাইস চেয়ারম্যান জনাব কবির আহমদ। পরিচালক হাফেজ আব্দুল মোমিন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কল্যাণ সাংস্কৃতিক সংসদ এর সদস্য জনাব সোহেল রানা মিঠু, জনাব হাফিজুর রহমান প্রমুখ।
এনএএন টিভি / রতন আহমেদ
