কিশোরগঞ্জে করিমগঞ্জে ছুরিকাঘাতে মো. শরীফ (২৫) নামে এক মুদি দোকানিকে হত্যা করা হয়েছেন।
রবিবার রাত ৯ টার দিকে নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে ঘটনাটি ঘটে।
নিহত মো. শরীফ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে।
অভিযুক্ত লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,
দুই দিন আগে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে মুদি দোকানি শরীফের দোকানে কিছু মালামাল কিনতে আসেন লিয়ন।
মালামাল কিনে যাওয়ার সময় দেখেন তার হাতের বাটন মোবাইলটি নেই।
তখন লিয়ন মুদি দোকানি শরীফকে দোষারোপ করেন যে,
তার মোবাইলটি শরীফ লুকিয়ে রেখে। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
এর জেরে রবিবার রাত ৯টার দিকে দোকানে গিয়ে মুদি দোকানি শরীফকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় লিয়ন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান,
ঘটনার সময় বাজারে তেমন লোক ছিল না।
কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি।
অভিযুক্ত লিয়নকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
- পাগলা কুকুর আতঙ্কে মাধবপুরের ৪ গ্রামের মানুষ
- কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ফরিদপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি; যুবক নিহত
- চিনির দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী
