ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৭টায় ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও
ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
১৯৭১ সালের আজকের এই দিনে হানাদার বাহিনী দ্বারা আক্রান্ত বাঙালি জাতির আলোকবর্তিকা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরকারের শপথগ্রহণ আর মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এদিন কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের।
রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
আরও পড়ুন:
- কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ফরিদপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি; যুবক নিহত
- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- গাজীপুর সাংবাদিক ইউনিয়ন শ্রীপুর ইউনিটের ইফতার মাহফিল
- মার্কেটগুলোতে সারা রাত নিজস্ব লোক রাখার পরামর্শ
- দোকানের উপর পড়লো বিআরটির প্রকল্পের বিশাল ক্রেন
- ‘শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন’
- টিকিটবিহীন যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই
- নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- একদিন পর সম্পূর্ণ নির্বাপণ হয়েছে নিউ মার্কেটের আগুন
