এতে টিনের আঁচর কিংবা দেয়ালের আঘাতে কেউ কেউ আহত হয়েছেন। তবে ভাগ্যের জোরে যেন এ যাত্রায় সবাই বেঁচে যান।
এতে ক্ষতিগ্রস্ত হয় চারটি দোকান ও একটি বসতঘরের অবকাঠামো ও মালামাল। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কয়েকটি প্রাণ।
জানা যায়, দোকানের একটি দেয়ালের নিচে চাপা পড়ে দীন মোহাম্মদ নামের এক ছেলে। দেয়ালের আঘাতে দীন মোহাম্মদের বাম হাতের দুই আঙুল ভেঙে গেছে।
এ ছাড়া মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে সে। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় একটি হাসপাতালে।
আজ সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করতে এসে দোকানি রওশন এসব কথা জানিয়ে বলেন, ‘অল্পের জন্য আমরা বাপ-ছেলে বাইচা গেলাম। আমার দোকানও ভেঙে শেষ। এই ক্ষতি কীভাবে পুষাব, সেটা নিয়েই দিশাহারা দশা।
দোকানি আনোয়ার হোসেন বলেন, ‘প্রকল্পের লোকজনের গাফিলতির কারণে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। কাজ করার সময় মাটি উঁচুনিচু ছিল।
সেখানে বিআরটির প্রকল্পের বিশাল ক্রেনকে ঠিকমতো না বসিয়েই মালামাল উঠানো হচ্ছিল। এর মধ্যে রড তুলতে গিয়ে হঠাৎ এ ঘটনা ঘটে।
অল্পের জন্য এতগুলো মানুষের জীবন বেঁচে গেছে। আমাদের দোকান ভেঙে শেষ। ব্যবসায়িক চরম ক্ষতি হয়েছে। আমরা এসবের ক্ষতিপূরণ চাই।’
এ বিষয়ে গতকাল বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম বলেন,
সাধারণত কোথাও ক্রেন দিয়ে কাজ করতে হলে তাঁদের কাছ থেকে অনুমতি নিতে হয় বা তাঁদের জানানো হয়।
কিন্তু গতকাল ক্রেন দিয়ে কাজ করার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।
এ ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়ে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান।
পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা বা ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করা হবে জানানো হয়।
