খুলনার পাইকগাছার মঠবাটিতে ২৪ প্রহর ব্যাপী ১১২ তম উপজেলা কেন্দ্রীয় মহা নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার রাতে মহা নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি অব: অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, কোষাধ্যক্ষ জগন্নাথ দেবনাথ, কল্লোল মল্লিক, অসীম রায় চৌধুরী, মিলন রায় চৌধুরী। দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য মোস্তফা মোড়ল, গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী, সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা, এ্যাডঃ সাইফুল ইসলাম সুমন, সেকেন্দার আলী, স্বেচ্ছাসেবক দলের মোখলেছুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ কেন্দ্রীয় মহা নামযজ্ঞের কৃপা দৃষ্টি আকর্ষণ কেন্দ্রে অর্ঘ্য প্রদান করেন।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
