খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

দোয়া মাহফিল, আনন্দ র‌্যালি, পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে সকালে আনন্দ র‌্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে চেতনা মঞ্চে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর ও জেলা্ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী , সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও খাগড়াছড়ির জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের উদোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি