নেত্রকোনার খালিয়াজুরী জগন্নাথপুর হাওরে নিজ জমিতে বজ্রপাতে মো. শহীদ মিয়া (৫২) নামে এক কৃষকের মুত্যৃ হয়েছে। তিনি খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুত কফিল উদ্দিনের ছেলে। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে শহিদ মিয়াড়।
আজ রবিবার বেলা ১২টার দিকে শহীদ মিয়া নিজ জমিতে মরিচ তুলতে যেয়ে বজ্রপাতে এই ঘটনা ঘটে। খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, নিজের জমিতে মরিচ গাছ পরিচর্চা করছিরেন শহিদ মিয়া। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা জনান, মৃতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। ডিসি স্যারের সাথে কথা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। খালিয়জুরী উপজেলা পরিষদ থেকেও সর্বোচ্চ আর্থিক সহায়তা করার করা হবে।

Comments are closed.