গাইবান্ধায় অবৈধ কয়লার কারখানার চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

অবৈধ এ কারখানাটি বন্ধে ব্যপারে স্থানীয়দের অভিযোগে খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কয়লা তৈরির কারখানাটি গুড়িয়ে দেয়।

৪ ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক শের আলী, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক পৃথক টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান জানান, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এনএএন টিভি / কাজী নজরুল ইসলাম

Share this news as a Photo Card