গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নে হাঁসবাড়ী বাজারে অফিস উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩, (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের প্রার্থী অধ্যক্ষ (অব:) মাওলানা মোঃ নজরুল ইসলাম লেবু।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মেহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বিদ্যুৎ, ওয়ার্ড সভাপতি মোঃ মামুন অর রশিদ, মোঃ আল আমিন, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মুরাদ মিয়া, উপজেলা মানবসম্পদ সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম, সদস্য মোঃ পল্লব মিয়া, উপজেলা ছাত্র শিবির সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হাসান, মানিক ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / কাজী নজরুল ইসলাম
