চকরিয়ায় হত্যা মামলার আসামীকে গণধোলায় দিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে পথে গণধোলাইয়ের শিকার হয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতরা উপজেলার কোনাখালী ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পথ গতিরোধ করে মোবারক, মুবিম ও দানুমিয়াকে মারধর করে অপহর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। মোবারক ও দানু মিয়াকে চকরিয়া থানা পুলিশ উদ্ধার করে সন্ধ্যায় কোনাখালী বাগ গুজারা ব্রীজ এলাকায় মুমূর্ষু অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতে দানুমিয়ার মৃত্যু ঘটলেও আহত মুবিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরিবারের দাবি এটি পরিকল্পিত হ’ত্যা কান্ড।

উল্লেখ্য যে,গণধোলাইয়ের শিকার তিনজনেই পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিম বাচ্ছুর ছেলে কলেজ ছাত্র আসহাবুল করিম জিহাদ হ’ত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল কাদের জানান, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করে নি, অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।