মাঝারি আকারের বৃক্ষচর পাখি কাঠ শালিক। গ্রাম-বাংলার অতি চেনা শালিক পাখিদের মধ্যে অন্যতম ‘কাঠ শালিক’। দেশমাতৃকার এই সৌন্দর্যের একটা বড় জায়গাজুড়ে রয়েছে চিরচেনা শত শত পাখি। কিন্তু অবাধ বৃক্ষ নিধন, জমিতে কীটনাশক প্রয়োগ ও শিকারিদের দৌরাত্ম্যে অনেক পাখির অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। সম্প্রতি খাগড়াছড়ি জেলার শহীদ কাদের সড়ক এলাকা থেকে এমন একটি পাখির ছবি তুলেছেন ফটোগ্রাফার বিপ্লব তালুকদার।

বাংলাদেশে শালিক প্রজাতির পাখির মধ্যে রয়েছে- কাঠ শালিক, ভাত শালিক, ঝুটি শালিক, গো শালিক, চিত্রা শালিক, গোলাপী শালিক, বামন বা শঙ্খ শালিক এবং ময়না।
কাঠ শালিকের মাথা, পিঠ, লেজ ধূসর রূপালী রংয়ের। গলার নিচ থেকে বুক ও লেজের গোড়া পর্যন্ত হালকা খয়েরি রংয়ের। গলায় রয়েছে মালার মতো অতিরিক্ত ধূসর পালক। উজ্জ্বল বড় বড় চোখ ও পা লালচে বর্ণের হয়। চোখে ধূসর বৃত্তের মাঝখানে কালো ফোঁটা। ঠোঁটের গোড়ার অংশটি সুরমা ও আগার অংশ হলুদ বর্ণের। এরা দলবদ্ধ ভাবে থাকে এবং লাজুক স্বভাবের। মানুষের কাছাকাছি কম ঘেঁসে। এরা গাছের কোটরে গর্ত করে বাসা বানায়।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
