চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজ ছাত্র মারা গেছে।
সে উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজ এর ২য় বর্ষের ছাত্র।
আজ সোমবার (২২ জানুৃযারি) বেলা ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতর পিতা আব্দুল মোমিন জানান, আজ সোমবার বেলা ৩ টার দিকে আবার হোটেল থেকে ছেলে মুন্না ৩ কেজি চাউল নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কের উপর আছড়ে পড়ে মারাত্নক ভাবে আহত হয়।
তাকে উদ্ধার করে চুৃয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন।
রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদী নামক স্থানে পৌছালে মুন্না মারা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহাবুব রহমান জানান, এ বিষয়ে আমি জানি না।
আরও পড়ুন :
- ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
- নায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় প্রাণ বাঁচল বিমানের ক্রুসহ প্রায় ৩০০ জনের
- দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন
- রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
- মৃদু শৈত্যপ্রবাহে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯.৫ ডিগ্রি
- রেললাইন কাটা বা ভাঙলেই অ্যালার্ম বাজবে স্টেশনমাস্টারের কক্ষে
- ভোলায় ঢেউয়ের কবলে পড়ে মাল বোঝাই ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ

Comments are closed.