চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বসতঘরে মজুতকৃত ২০ হাজার ইয়াবা ও একটি মটরসাইকেল সহ এক মহিলা কারবারীকে গ্রেফতার করা হয়।
২১ জানুয়ারী রবিবার দিবাগত রাতে কাকারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর লোটনীপাড়া এলাকার জাফর আহমদের স্ত্রী তছলিমা বেগমকে মজুদকৃত ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী তসলিমা জানান, টেকনাফ উপজেলার ৭ নং ওয়ার্ড হাজমপাড়ার মোঃ ফরিদের পূত্র মোঃ ইসমাইলের কাছ থেকে কম মূল্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য তার বসত ঘরে ইয়াবা গুলো মজুদ রেখেছিলেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলাকে মজুদকৃত বিশ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  এসময় একটি মোটরসাইকেল ও জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি