নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছি।
বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, আনিসুর রহমান, নির্মল চ্যাটার্জি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
- চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার
- নায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় প্রাণ বাঁচল বিমানের ক্রুসহ প্রায় ৩০০ জনের
- ভোলায় ঢেউয়ের কবলে পড়ে মাল বোঝাই ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ
- অপহরণের পর যুবককে নির্যাতন, পৌনে ২ লাখ টাকা মুক্তিপণ আদায়
- ছাত্রসেনার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
- গরুবোঝাই ট্রাক থামাতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু
- গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকের পরিচালক
- ‘আ.লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়’ : প্রধানমন্ত্রী
- ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
