চুয়াডাঙ্গায় সর্প দংশনে কৃষকের মৃত্যু 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধান রোপন করার সময় সর্প দংশনে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে  উপজেলার পারকৃষ্ণপুর মদনা  ইউনিয়নের কামারপাড়া গ্রামে  এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম  ওই গ্রামের মুনছুর আলীর  ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পারকৃষ্ণপুর মদনা  ইউনিয়নের কামারপাড়া  গ্রামের শহিদুল সকালে গ্রামের গাং মাঠের নিজ জমিতে ধান লাগনোর সময় বিষধর সাপ হাতে দংশন করে। সঙ্গে সঙ্গে তার সাথে থাকা অন্য দিনমজুররা (লেবার) দ্রুত সাপসহ তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে নিজ গ্রামের কবরস্থানে তাকে  নামাজের জানাজা শেষে দাফন করা হয়।
এনএএন টিভি/শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card