বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদণ্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
১৮ মার্চ ইউনিয়নের কালু ফকির পাড়া আর্দশ বালিকা দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে মাওঃ রায়হান উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারি, এডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী, মাষ্টার আবুল কালাম আজাদ, রফিক বিন সিদ্দিকী, মাদ্রাসার সুপার নুরুল আলম,হাজী বজলুর রহমান,হাজী ফিরোজ মিয়া,হাজী মনজুর আলম মেম্বারসহ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠন নেতৃবৃন্দরা।
এনএএন টিভি / আবু হেনা সাগর
