শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে রাতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে (বিএসএফ)।
মঙ্গলবার (১৮ মার্চ) শিবগঞ্জে রঘুনাথপুরে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।ফেরত দেয়ার পর ভারতে আটক সেই জেলেকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মো. আলমগীর শেখ (২৭)।
বিকেলেএক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে জেলে মো. আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের ৭০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে। পরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান অনুরোধ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরত দেয় বিএসএফ।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
