জেলা আহ্বায়ক কমিটিকে পাইকগাছা পৌরসভা বিএনপির অভিনন্দন

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। ২৬ মার্চ খুলনা জেলা বিএনপি’র ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী । মোঃ মনিরুজ্জামান মন্টু কে আহবায়ক ও শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব রেখে ৬১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ, ১ নং যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, যুগ্ম আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন