টাঙ্গাইলের কালিহাতীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শাকিল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার আওরা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামের আব্দুর রউফের ছেলে শাকিল মিয়া (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জন বন্ধু মিলে রবিবার সকালে রামপুর থেকে নৌকা যোগে সখিপুর উপজেলার বহেড়াতৈল বিলে পিকনিকে যায়।
পরে সেখান থেকে সন্ধায় রওনা হয়ে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকায় পৌঁছালে রাত ৮ টার দিকে হঠাৎ নৌকা থেকে শাকিল পড়ে যায়।
পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে সোমবার সকালে টাঙ্গাইল থেকে
তাদের ডুবুরি দল এসে সকাল সাড়ে ৯ টার দিকে খিলগাতী এলাকার আওরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, গতকাল বিষয়টি জানতে পারি।
পরে সোমবার সকালে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, সংবাদ পাওয়ার পরপরই নৌ পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন :
- ঢাকা উড়ালসড়কে প্রথম ২৪ ঘণ্টায় ১৮ লাখ টোল আদায়
- তাইওয়ানে টাইফুনের আঘাতে বিদ্যুৎহীন ৩০ হাজারেরও বেশি পরিবার
- হিমাগার ও মজুতদার সিন্ডিকেটের দৌরাত্ম্যে আলুর বাজারে অস্থিরতা
- পর্তুগালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- বেনাপোল বন্দর থেকে উদ্ধার ২৩ টি তাজা ককটেল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২৫৬৯ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৫৭
- করিমগঞ্জে ট্রাকচাপায় শিক্ষকসহ দুজন নিহত
- এনটিআরসি এর সামনে চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন
- বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম
- সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী
- মানুষের সেবা করার মধ্যে সব চেয়ে বড় পাওয়া এর চেয়ে বড় কিছু না: প্রধানমন্ত্রী
- ইকবাল হত্যা মামলার পলাতক আসামি ২৯ বছর পর গ্রেফতার

Comments are closed.