সাতক্ষীরার তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে তালা সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুণ-অর-রশিদ, উপ- প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকের নৌকা প্রতিকের পক্ষে মিছিল সহকারে সভা স্থলে নেতা কর্মী উপস্থিত হলে জনসভাস্থল জনসুমুদ্রে পরিণত হয়।
বিশাল নির্বাচনী জনসভায় ফিরোজ আহম্মেদ স্বপন বক্তবে তিনি বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আহ্বান জানান।’
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা আগামী ৭ তারিখে সবাই ভোট দিতে যাবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।
