দেলুটি ইউনিয়নে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরন মতবিনিময় সভা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার লক্ষ্যে পাইকগাছার দেলুটি ইউনিয়নে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।এ সময় সুশিল সমাজের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নির্মল কান্তি মন্ডল,  পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরাঞ্জন রায়,আবুল হোসেন গাজী, কালিদাস মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রাম চন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস,বদিয়ার হোসেন,পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, লক্ষ্মী রানী সরকার, মেরী রানী সরকার সহ প্রমুখ।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card