দেশের নির্বাচন পরিবেশ সন্তোষজনক –ইসি আলমগীর

দেশের নির্বাচন পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন। এ সময় নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা সহ অন্যান্য পরিবেশ দেখার জন্য ইতিমধ্যে একাধিক জেলা পরিদর্শন করেছি। বর্তমানে নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর এবং ভালো আছে। এছাড়া সারাদেশে নির্বাচন নিয়ে কোনো সমস্যা থাকলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাসুম, জেলা নির্বাচন অফিসার মো: রবিউল আওয়াল, সি: সহকারী জাজ নরসিংদী-৫ এর নির্বাচন অনুসন্ধান অফিসার রওশন জাহান, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী- মো: গোলাম মুত্তাকিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিজান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব, উপ-পরিচালক ডিজিএফআই ঢাকা নরসিংদী দায়িত্ব আক্তারুল আলম উদয়, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ, রায়পুরা থানা সি: এস পি আফসানুল আলম, নরসিংদী সদর
উপজলোর সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, বেলাব থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান, নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া,
নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী মো: নুর-ই-ইলহাম সহ জেলার নির্বাচন
সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

আরও পড়ুন :

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা