কোনো সংখ্যা গুরু বুঝিনা, কোনো সংখ্যা লঘু বুঝিনা, আপনারা আমার ভাই। আমরা সবাই ভাই ভাই। ধর্মীয় সম্প্রতিতে বিশ্বাস করি, রাজনীতির ভেতর ধর্ম আনতে চায় না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। চুয়াডাঙ্গার জীবননগরে পূজামন্ডপ পরিদর্শন শেষে বিজিএমইএ’র সভাপতি ও চচুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচনি এলকা জীবননগর পৌর এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
বিজিএমই ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, বিএনপি নেতা তাজুল ইসলাম, শাহজাহান আলী, জীবননগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আ. হামিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় পূজামন্ডপ কমিটির সদস্য ও সনাতন ধর্মালম্বির মানুষরা উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
