নরসিংদীতে মেয়র কাপ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল

নরসিংদী পৌর মেয়র কাপ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে। মেয়র কাপ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় আবু সাঈদ স্মৃতি সংসদ রানার্স আপ এবং ৬০রানে ৯নংওয়ার্ড কাউন্সিলর দল চ্যাম্পিয়ান হয়েছে।

গত ৫মার্চ উক্ত খেলাটি শুভ উদ্ধোধন করা হয়েছিল। মাদক,সন্ত্রাস সহ সকল ধরনের অসামাজিক কর্মকান্ড থেকে যু সমাজ বিরত রাখতে জমকালো বর্ণিল সাজে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েক হাজার লোকের উপস্থিতিতে খেলা শুভ উদ্ধোধন করা হয়। আজ বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে নরসিংদী পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম জহির এর সভাপত্বিতে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতন করেন নরসিংদী পৌর মেয়র ও শহরে আওয়ামী লীগ সেক্রেটারি আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। উদ্বোধক হিসেবে খেলা শুভ উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আনিসুর রহমান ভুইয়া।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌর নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান,নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সেক্রেটারি সাইফুল ইসলাম স্বপন ও কোষাধ্যক্ষ আলম সিদ্দিকী, কাউন্সিলর খায়রুল হক, কাউন্সিলর মো: দিদার হোসেন ফটো, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর মোজাম্মেল হক, কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর হেলেনা বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান মিন্টু, বিশিষ্ট ঠিকাদার মো: রাসেল মিয়া, সমাজ সেবক লিখন মিয়া, সমাজ সেবক গাফফার মিয়া অপু প্রমুখ। উক্ত খেলার ভাস্যকার হিসেবে উপস্থাপনা করেন আব্দুল হালিম মিয়া।

এনএএন টিভি  / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card