আগামীকাল থেকে শুরু হবে রোজা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে দেশের আকাশে। ফলে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card