বিদেশ যেতে পারবেন ড. ইউনূস: আদালত

দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

তিনি ১২ মার্চ বিদেশে যাবেন এবং ৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আদালতকে জানিয়েছিলেন।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কারণ দেখিয়ে আদালতে আবেদন করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু হাইকোর্ট বলেছেন ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে হবে, তাই ওনার পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালকে বিষয়টি অবগত করি, আবেদন করি।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ যেতে অনুমতি লাগবে জানিয়ে আদেশ ও রুল জারি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card