নরসিংদীতে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও উরস্যালাইন  বিতরণ

শ্রমজীবী মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে নরসিংদীতে মহান  মে দিবস উপলক্ষ্যে এপেক্স ক্লাব অব টিউলিপ  এর উদ্যোগে  সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক সহ  শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও উরস্যালাইন  বিতরণ করা হয়েছে।  বিগত দিনের ন্যায় উক্ত সংগঠন কয়েক শতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে গামছা ও উরস্যালাইন  বিতরণ  করা হয় ।

১লা মে ২০২৪ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় নরসিংদী পৌরসভার ৩ রাস্তার মোড় স্বাধীনতা চত্বরে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক সহ শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ও রস্যালাইন  বিতরণ করা হয়।

                         

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব টিউলিপ  এর চেয়ারম্যান কাজী মেহেরুন্নাহার লাভলী, এড.লোভনা নাসরিন লতা, নাসরিন ইসলাম সবুজ।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা