দেশে-বিদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সহ দেশের ৪৮ টি জেলায় শিক্ষিত কর্মপ্রতাগী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক তিন মাস ব্যাপী প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন হয়েছে পাঁচই অক্টোবর রবিবার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মোঃ মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর গ্রেড ১ এর মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। যুগ্ম সচিব মোঃ আবুল হাসান ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত জেলা কারাগারের পশ্চিম পার্শ্বে মমতাজ প্লাজার চতুর্থ তলায় শীতাতক নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে এই প্রশিক্ষণ চলবে।
এনএএন টিভি / শাজাহান চৌধুরী

One Reply to “নারায়ণগঞ্জসহ ৪৮ জেলায় একযোগে শুভ উদ্বোধন হলো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ”
Comments are closed.