নারায়ণগঞ্জ জেলা ডাক বাংলা মিলনায়তনে অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

২৫ শে ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা ডাক বাংলা মিলনায়তনে অনুষ্ঠিত হল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তূক আয়োজিত তুণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা।

জাতীয় মহিলা সংস্থা ৫ টি ট্রেডে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ট্রেডগুলো হচ্ছে ১, ফ্যশণ ডিজাইন ২, কেটারিং ৩, ইন্টোরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট মেনেজমেন্ট ৪, বিউটিফিকেশন এবং ৫, বিজনেজ মেনেজমেন্ট এন্ড ই-কমার্স। প্রশিক্ষণপ্রাপ্ত নারীগণ কর্মশালায় তাদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন এবং এই প্রকল্পটি যেন চলমান থাকে সে দাবি জানায়্। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাষক নারায়গঞ্জ (রিভিনিউ) জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আই. সি. টি কর্মকর্তা শুভ্রা কুন্ডু। প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শাহিন। সঞ্চালনা করেন ফ্যাশণ ডিজাইন ট্রেডের প্রশিক্ষক আইরিন ভুইয়া। কর্মশালা শেষে জাহিদ হাসান সিদ্দিকী প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সম্মাননা চেক তুলে দেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card