নীলফামারী জেলা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোখলেসুর রহমান, সম্প্রতি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি ও বদলি প্রাপ্ত হওয়ায় তাঁর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
অনুষ্ঠানে উপস্থিত অফিসারবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতি, দক্ষতা ও নিষ্ঠার কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। পরে বিদায়ী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
শেষে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাকে স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তাঁর হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / ওমর ফারুক
