বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যার জন্য সরকার ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো.আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

2 Replies to “পিআর পদ্ধতি সম্পর্কে এদেশের মানুষের ধারণা নাই: সেলিমুজ্জামান”
Comments are closed.