ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আত্মহত্যাকারী গৃহবধূর নাম অঞ্জনা মালো (২৮)।
সে পৌরসভার কামারগ্রামের শিবু সাহার স্ত্রী ও পৌরসভাধিন সোতাশী গ্রামের মৃত গোবিন্দ মালোর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের।
এ দম্পতির ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
স্বামীর সাথে অভিমান করে ১০ আগস্ট বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সে আত্মহত্যা করে।
পরিবার ও থানা পুলিশ জানায়, স্বামীর সাথে মান অভিমানের বশবর্তী হয়ে গৃহবধূ অঞ্জনা শোবার ঘরের ফ্যানের সাথে
গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহর সুরতহাল করে।
পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য আত্মহত্যাকারীর ভাই গৌরব মালোর নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান,
স্বামীর সাথে অভিমানে করে সে আত্মহত্যা করে। পরিবারের অভিযোগ না থাকায় সৎকারের জন্য তাদের জিম্মায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.