বন্দরের গুলিবিদ্ধ শিক্ষার্থী মো: সজন এর জানাজা সম্পন্ন

৭ আগস্ট সকাল ১০টায় বন্দর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবীগঞ্জ কুশিয়ারা সরকারী হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্দর উপজেলা যুবদল নেতা মো: জাকির হোসেনের ছেলে সরকারি কদমরসুল কলেজের শিক্ষার্থী মো: সজন এর জানাজা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গত ৫ই আগস্ট কোটা সংস্থার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আহত হয়ে শিক্ষার্থী মো: সজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।  জানাজায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ যুবদলের আহবায়ক যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রাজু আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্রাট হোসেন সুজন,আজিজুল হাকিম, যুবদলনেতা নজরুল ইসলাম সজল সহ আরো জানাজায় উপস্থিত ছিলো অত্র ইউনিয়ন পরিষদের বিএনপির নেতা কর্মীরা।

এনএএন টিভি/মেহেদী হাসান প্রান্ত