বিকেএসপি’র আওতায় কুড়িগ্রাম জেলায় খেলোয়াড় বাছাই কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর আওতায় কুড়িগ্রাম জেলায় খেলোয়াড় বাছাই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র আওতায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় স্টেডিয়াম মাঠে ২৪ এপ্রিল ২০২৪ইং তারিখম  কুড়িগ্রাম জেলায় খেলোয়াড় বাছাই কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ যথা: আচারি, এ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো,
বিল, টেনিস, ভলিবল, ভারউত্তোলন, উশু, স্কোয়াস ও কাবাডি খেলায় ১২- ১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং খোলায়াড় নির্বাচন করা হবে।

নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপিতে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র আওতায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক (এ্যাডমিন এন্ড ফাইন্যান্স) উপ-সচিব প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল সহ জেলা শিক্ষা অফিসার, লাইজু কিডস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, এসএম আসাদুল হক সিনিয়র কোচ (ক্রিকেট), মোঃ মশিউর রহমান কোচ (হকি), মোঃ শাহাদত হোসেন কোচ (এ্যাথঃ), খন্দকার আল মোস্তফা বিল্লাহ কোচ (টিটি), এসএম ইমরুল হাসান কোচ (ফুটবল), মোঃ ইকবাল হোসেন কোচ (বাস্কেটবল), মোসফিকুর রহমান কোচ (জিম), আরিফুল করিম ভাষণ কোচ (বক্সিং), শেখ সজিব কোচ (আর্চারি), মোঃ সাইফ উদ্দিন কোচ (ভলিবল), কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেজাউল করিম রাজু প্রমূখ।

এ ব্যাপারে লাইজু কিডস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু এ প্রতিবেদককে বলেন- প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা, খাওয়া, পোশাকাদিসহ প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম প্রদান করা হবে প্রশিক্ষণে সকল খেলোয়ারদের সার্টিফিকেট প্রদান করা হবে।

এনএএন টিভি / মোঃ রফিকুল ইসলাম