খাগড়াছড়ি পার্বত্য জেলাতে শুরু হলো ১০দিনব্যাপি স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। পাহাড়ে জুড়ে প্রাণের বৈসাবি উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু নিয়ে বৈসাবি।
বৈসু-সাংগ্রাই-বিজু এই প্রথম তিনটি অক্ষরের মিলিত রুপ বৈ-সা-বি। এ বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়িতে স্থানীয় নারী উদ্যোক্তাদের সমন্বয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে শহীদ কাদের সড়ক খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টার। খাগড়াছড়ি পার্বত্য এলাকার স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি পোশাক ও হস্তশিল্পে সাজানো হয় দোকানগুলো। এখানকার প্রতিটি দোকানেরই নিজস্ব কিছু পণ্য রয়েছে। সেগুলো তারা নিজেরা তৈরি করেছেন।
শুক্রবার (২৯ মার্চ)) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু। এ সময় জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা শহরস্থ অরুনিমা কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ির নারী উদ্যোক্তাদের উদ্যোগে পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত ১০ দিনব্যাপী এই পণ্য প্রদর্শনী মেলা চলবে।
এ মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক, ছোট-বড় বিভিন্ন ধরনের শাল, থ্রি-পিস, ফতুয়া, বাচ্চাদের বিভিন্ন স্টাইলের জামাকাপড়ের ছড়াছড়ি দোকানগুলোতে। এছাড়া রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ও খেলনা। খাদ্য ও নানান ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
