পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে ভারতে পালানোর চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে।
ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। পরে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “ভারতে পালানোর পথে আওয়ামী লীগ নেতা আটক”
Comments are closed.