চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতনাবাদ ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এক বিকাশ ব্যবসায়ীকে হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়ে ৭ লাখ টাকা লুটে নিয়েছে দুবৃর্ত্তরা ।
গত (২ফেব্রুয়ারী) রাত ৭.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজাতপুর বাজারের ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামী করা হয়েছে, একই উপজেলার মোঃ আল আমিন (৩২), মোঃ ইয়াছিন (২২), মোঃ শাহপরান (২৭)।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, আহত বিকাশ ব্যবসায়ী উপজেলার সুজাতপুর বাজারে ‘নূরজাহান ষ্টোর’ নামে দীর্ঘ ২২ বৎসর যাবত দোকান দিয়ে বিকাশের ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করে আসছেন। তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার তারিখ রাত অনুমান ৭ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথে একটি কালভার্টের উপরে বিবাদীরা হাতে লাঠি, সোটা, লোহার রড, ধারালো লোহার ছেনা ইত্যাদি দেশিয় অস্ত্র সস্ত্রে নিয়ে ঘটনাস্থলে পূর্ব হইতে ওৎ পেতে থাকে।
হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌছা মাত্রই সকল বিবাদীরা তার চারপাশ ঘেড়াও করে। বিবাদীদের হাতে থাকা দেশিয় অস্ত্র সন্ত্রদ্বারা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। আসামীরা তার সাথে থাকা ব্যবসায়ীক নগদ ৭ লাখ টাকার ১টি ব্যাগ নিয়ে যায়। এবং তাকে লোহার ধারালো ছেনাদ্বারা বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে তার মাথার তালুতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।
আসামীরা মারধর করে তার তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে থাকলে তার ডাক চিৎকার শুনে আশ-পাশ হইতে লোকজন দ্রুত এসে বিবাদীদেরকে ধাওয়া করেন এবং আল-আমিন নামে একজনকে ধৃত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় লোকজনদের সহায়তায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গুরুতর হুমায়ুন কবির। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
মতলব উত্তর থানার ওসি মোঃ শহীদ আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
