সমাজ সেবক আলিনুর সাহেবের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বিশিষ্ট সমাজসেবক ন্যায় বিচারক প্রয়াত আলিনুর সাহেবের আত্মার শান্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুম্মা স্থানীয় একাধিক মসজিদে দোয়া ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।

আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে জুম্মা পরবর্তী বিশেষ দোয়া ও নেওয়াজ বিতরণ আয়োজনে মরহুমের অসংখ্য গুনগ্রাহী নিকটজন সহ দরিদ্র অসহায়ের মাঝে মডেল পরিবারের পক্ষ থেকে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়। তল্লা বড় মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম আলিনুর সাহেবের কনিষ্ঠ সন্তান শামীম আহমেদ। সর্বশ্রদ্ধেয় মরহুম আলিনুর সাহেব ছিলেন বিচক্ষণ বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সুবিচারক নীতি ও আদর্শবান সর্বোপরি পরীক্ষিত একজন সমাজসেবক। সামাজিক নানা জটিলতা প্রশমন পারিবারিক মীমাংসা সম্পত্তির অধিকার বন্টন জনিত জটিলতা সমাধান এলাকার সংঘাত প্রতিহিংসা লাঘবে গ্রাম পঞ্চায়েতকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা রেখে গেছেন। বিচারকার্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন মরহুম আলীনূর সাহেব। তৎকালীন সময় জেলার সর্বত্র সুবিচারক হিসেবে আলিনূর সাহেবের যস ও ক্ষ্যাতি ছড়িয়ে পড়েছিল। উনার গৌরবগাঁথা জীবন ইতিহাস সম্বন্ধে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সহজ স্বীকারোক্তি আমরা একজন পরোপকারী গুণী মানুষকে হারালাম সমাজের অপূরণীয় ক্ষতি বা শূন্যতার কথা বলতে গিয়ে অনেকে আবেগতাড়িত হয়ে পড়েন। তল্লা ছোট মসজিদের মোতয়াল্লি মনির হোসেন বলেন আলিনুর সাহেব ছিলেন আমার অভিভাবক উনার সাথে থেকে সামাজিক শৃঙ্খলা আনয়ন ও জায়গা সংক্রান্ত ঝামেলা সমাধানে আমি অনুপ্রাণিত হয়ে পাশে থেকে যে জ্ঞান অর্জন করেছি তা থেকে অদ্যবধি মানুষের পারিবারিক বিরোধ এবং জমি বন্টন সংক্রান্ত ফায়সালা দিয়ে যাচ্ছি। আমি উনার কাছে কৃতজ্ঞ। দোয়া ও নেওয়াজ বিতরণ সার্বিক আয়োজনে মডেল পরিবারের পক্ষ থেকে কিল্লা শাহী মসজিদে উপস্থিত ছিল মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুবদল ১১নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস,এম দিপু। মডেল গ্রুপ সংলগ্ন জান্নাতুল ফেরদাউস মসজিদে সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৭ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সভাপতি শাহজাহান সাদেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক হোসেন ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সভাপতি রুহুল আমিন টিপু সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বশির আহমেদ তোতা সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন সহ-সভাপতি হায়দার আলী সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিঠু সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন যুবদল সভাপতি মোঃ হাবিবুর রহমান রনি সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া প্রমুখ সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অংশগ্রহণ করে। দুস্থ অসহায় ও শুভাকাঙ্ক্ষী গুনগ্রাহীদের মাঝে আনুমানিক দুই হাজার লোকের খাবারের আয়োজন এবং অন্যান্য মসজিদে দোয়া পরবর্তী মিষ্টান্ন বিতরণ করা হয়। মসজিদে মসজিদে মোনাজাতে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে উক্ত দোয়া আয়োজনে এক আবেগঘন ভাবগাম্ভীর্যের সৃষ্টি হয়।

প্রয়াত আলিনূর সাহেব তল্লা বড় মসজিদের খেদমতগার ছিলেন বিধায় তল্লা বড় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের পাশাপাশি তল্লা ছোট মসজিদের মোতয়াল্লি মনির হোসেনের তত্ত্বাবধানে সার্বিক দোয়া ও নেওয়াজ বিতরণে কিল্লা শাহী মসজিদ নগর-খানপুর জামে মসজিদ এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের খাঁপুরে মডেল গার্মেন্টসের পাশে জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা তসবিহ তিলাওয়াত দোয়া ও নেওয়াজ বিতরণের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এনএএন টিভি / রতন আহমেদ