সিংড়ায় মডেল প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত 

নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি লিটন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রনজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আরিফ প্রমুখ।
সভা শেষে নতুন বছরের ক্যালেন্ডার সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন