র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই প্রেক্ষিতে ইং ৩০ জুন ২০২৪ তারিখ রাত্রী-২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ রতন (৩০), পিতা-মৃত রেকাত, সাং- বালিয়াডাঙ্গা, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত বিদেশী পিস্তল -০১টি, ম্যাগাজিন -০১টি, গুলি -০২টি, ফেন্সিডিল -০২ বোতল, মোবাইল- ০১টি, সীম -০১ টি উদ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের টহল দল উক্ত ঘটনাস্থলে পৌছে ধৃত আসামীকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে প্যান্টের ভিতরে কোমরে কসটেপ দ্বারা পেচানো অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, গুলি ও প্যান্টের পকেট হতে ফেন্সিডিল উদ্ধার করে।
সে একজন কুখ্যাত অস্ত্র ও মাদক কারবারী। সে পেশায় একজন রড মিস্ত্রী। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি, হেরোইন, ফেন্সিডিল সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অজ্ঞাত অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে দীর্ঘদিন ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে। ইতিপূর্বে তার একটি অস্ত্র মামলাও আছে।
উক্ত আসামীকে গ্রেপ্তারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে *”ZeroTolerance”*নীতি অব্যাহত থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
এনএএন টিভি/মোঃ সিফাত রানা
