চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল পথ দিয়ে ৩০ টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা বন্দরে প্রবেশ করেছে।
ভারত থেকে কেনা মালবাহী রেল ওয়াগান গুলো শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দর্শনা বন্দরে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সুত্রে জানা যায়, ২০২২ সালে ততকালিন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার ভারতীয় ৩০ টি, বি সি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বি এল এন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে বেলা সারে ১২ টার দিকে ডি এস এম দর্শনা রেল বন্দরে এসে পৌছেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বি সি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘন্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
