আধুনিক যন্ত্রপাতির কাছে হার মেনেছে লাঙ্গল-জোয়াল-মই ও জুঁই

গ্রামবাংলার সোনালী ঐতিহ্য লাঙ্গল,জোয়াল, মই ও জুঁই হারিয়ে যাচ্ছে। এক সময়কার কৃষকের নিত্যদিনের সঙ্গী এখন শুধুই স্মৃতি। আধুনিকতার স্পর্শে বিজ্ঞানের নতুন আবিস্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে আমূল পরিবর্তন। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কৃষি মাঠে। ফলে কৃষকের সেই ভাটিয়ালী গানের সুরে লাঙ্গল ও গরু দিয়ে জমি চাষের মতো চিরচেনা দৃশ্য এখন আর চোখে পড়েনা।

কৃষি প্রধান দেশে হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা চিরায়ত বাংলার অপরুপের সন্ধান করতে গেলে কৃষি উপকরণ লাঙ্গল, জোয়াল,জুঁইও মইসহ হালের গরুর কথা ভুলে থাকা যায়না। কৃষকের নিত্যদিনের সঙ্গীর জায়গা দখল করে নেন আধুনিক যন্ত্র ট্রাক্টর ও পাওয়ার টিলার।

চাষাবাদে বহুল ব্যবহৃত বাঁশের তৈরী মই, বাঁশ ও তালপাতার তৈরী জুঁই, কাঠের তৈরী লাঙ্গল, জোয়াল আজ বিলুপ্তি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নের গ্রামীন জনপদে পূর্বেকার সময়ের কৃষকের নিত্যসঙ্গী এসব জিনিসপত্র নেই বললে চলে। দিন বদলের এ যুগে গ্রামের কৃষকরা পুরনো জিনিসের পরিবর্তে আধুনিক যন্ত্রমুখী হচ্ছে। ফলে কৃষকরা আগের তুলানায় সময়, শ্রম এবং অর্থ উভয়ই সাশ্রয় ঘটাতে সক্ষম হয়েছে।

জানা যায়, যারা এগুলোকে পেশা হিসেবে নিয়ে তৈরি করছেন, তাদের অনেক জনকে বসে থাকতে হচ্ছে।তখনকার সময়ে গ্রামাঞ্চলের কৃষকরা জমিতে চাষাবাদ করত হালের বলদ, লাঙ্গল ও মইয়ের ব্যবহার ছাড়া জমিতে চাষাবাদের কথা কল্পনাও করতে পারতো না। লাঙ্গল মইসহ কৃষি সরঞ্জাম তৈরিতে ব্যস্থ থাকত গ্রামাঞ্চলের শ্রমিকরা। সেই বাশেঁর তৈরি মই আজ ঐতিহ্য বহন করা আর স্মৃতি জাগানিয়া শুধুই কালের সাক্ষী। তবে উপজেলায় এখনও কিছু কিছু এলাকায় কৃষকরা গরু ও মই দিয়ে চাষাবাদ করছে।

ছব্বির নামের এক কৃষক জানান, আগেকার দিনের সেই বাঁশের তৈরি জিনিসপত্র এখন আর ব্যবহার হচ্ছে না। লাঙ্গল,জোয়াল,মই ও জুঁই এখন স্মৃতির পাতায়।

কৃষকরা জানান, বর্তমান সময়ে গরু-লাঙ্গল ও মইয়ের ব্যবহার তেমন একটা নেই। বেশি ভাগ কৃষক আধুনিক যন্ত্র পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে যাচ্ছেন।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card