সাস নরসিংদীর আয়োজনে পিঠা উৎসব ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সোসাইটি অফ এনেস্থেশিওলজিস্ট অ্যান্ড সার্জনস (সাস) এর উদ্যোগে এক বর্ণাঢ্য পিঠা উৎসব এবং সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

আজ সন্ধ্যায় নরসিংদী স্থানীয় গ্যালাক্সি রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য পিঠা উৎসব এবং সাইন্টিফিক সেমিনারের শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডা: এস এম মাহবুবুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা: অসীম কুমার ভৌমিক।

“মেডিকেল সুচিকিৎসা ও সফল সার্জারিতে আল্ট্রাসনো গ্রাফের গুরুত্ব’’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা: সৈয়দ সাজ্জাদ জালাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অসীম সাহা। বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডা: সুবিনয় কৃষ্ণ পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এম এ নরসিংদী এর সাবেক সভাপতি ডাক্তার এটিএম গোলাম দস্তগীর এবং বর্তমান মহাসচিব ডাক্তার সাজেদুল হক অপু। প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন মেডিসিন ও সার্জারির সকল স্তরের বিশেষজ্ঞ বৃন্দ।

সাসের রিতি অনুযায়ী অনুষ্ঠানের প্রবন্ধকার সহযোগী অধ্যাপক ডা: সৈয়দ সাজ্জাদ জালালকে ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card