জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কলকাতার বাংলাদেশ মিশনে

ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।

মঙ্গলবার (৫ আগস্ট) নানা আয়োজনে এই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। 

এ উপলক্ষে মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে কোরান পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা হয়, কোরান পাঠ করেন মিশনের ইমাম মহম্মদ আনসার।

এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ এবং জুলাই ওমেন এর উপর ভিত্তি করে দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করেন প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন। পরে আলোচনা সভায় অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা মজুমদার রিয়া ও সীমান্ত বসু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম এবং কাউন্সেলর তুষিতা চাকমা।

এনএএন টিভি