ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে আঘাত হানে আকস্মিক বন্যা। এরপর সেখানকার সেনাক্যাম্পে থাকা ১১ সেনা নিখোঁজ হন। খবর এনডিটিভির।
স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।
স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আকস্মিক বন্যায় হারসিলের একটি পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন এবং ১৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ আছেন। নিখোঁজদের মধ্যে ১১ ভারতীয় সেনার নামও রয়েছে, যারা কাছাকাছি একটি সেনাক্যাম্পে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় হঠাৎ ক্লাউডব্রাস্টের কারণে প্রচণ্ড স্রোত তৈরি হয়, যা মুহূর্তের মধ্যে সামনে থাকা সবকিছু ভাসিয়ে নেয়। এই দুর্যোগের পর ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। সেনা সদস্যরা জানিয়েছেন, আজও ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলবে।
বিশেষজ্ঞদের মতে, ক্লাউডব্রাস্ট হিমালয় অঞ্চলের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এতে অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ফলে হঠাৎ বন্যা সৃষ্টি হয়ে নিচু এলাকায় প্রবল স্রোত নেমে আসে। এই স্রোতের গতি এতটাই বেশি যে ঘরবাড়ি, রাস্তা, গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যায়।
