বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ’৭১-কে ’২৪-এর মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান

বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও প্ল্যাটফর্ম একাত্তর ও চব্বিশের আন্দোলনকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিভাজনের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সংগঠনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, ’৭১ ও ’২৪ কখনোই একে অপরের পরিপন্থী নয়; বরং ১৯৪৭ সালে ভূখণ্ড অর্জন, ১৯৭১ সালে স্বাধীনতা ও ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তি—এই তিনটি অধ্যায় একই ধারাবাহিক মুক্তিসংগ্রামের অংশ।

র্তায় আরও বলা হয়, সমনে রাখতে হবে- এ ধরনের অপরাজনীতি আসলে শাপলা চত্বর ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। অথচ ২৪-এর ছাত্র-জনতার অভুত্থ্যানের মধ্য দিয়ে মুজিবাদী ব্যবস্থা ও ৭২-এর ত্রুটিপূর্ণ সংবিধানের ফলে সৃষ্ট দুর্বল রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে সুস্পষ্ট গণবিক্ষোভ। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপরাজনীতি বন্ধ করে এই ভূখণ্ডের জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানিয়েছে।

অন্যথায়, যদি কেউ এ ধরনের অপরাজনীতিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার পাঁয়তারা করে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে এ ধরনের অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেবে, বলা হয় বার্তায়।

এনএএন টিভি